Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৪, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:২১, ৩ নভেম্বর ২০২৫

পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি

জামায়াতসহ ৮ দলের যুগপৎ কর্মসূচি ঘোষণা আজ

জামায়াতসহ ৮ দলের যুগপৎ কর্মসূচি ঘোষণা আজ
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর শীর্ষনেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, সোমবার সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতসহ এ আট দল এর আগে রাজধানী থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সর্বশেষ তারা গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ করে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয়।

আন্দোলনে থাকা দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু
সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন
ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতসহ এ আট দলের যুগপৎ কর্মসূচি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক চাপ তৈরি করতে পারে অন্তর্বর্তী সরকারের ওপর। নভেম্বরেই ই দাবিগুলো ঘিরে রাজপথে উত্তাপ আরও বাড়তে পারে বলেও তাদের ধারণা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ