Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ৩ নভেম্বর ২০২৫

৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি, ১১ নভেম্বর সারাদেশে বিক্ষ

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও সরব হলো জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামপন্থী দল। পূর্বঘোষিত ৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

মামুনুল হক বলেন, বাংলাদেশ এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিলো, সে স্বপ্ন এখনও অধরা। আমাদের সংগ্রাম ৫ দফা দাবিকে ঘিরেই চলবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে—এটাই আজ জনগণের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আমরা দাবি জানাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করা হোক। জাতীয় নির্বাচনের আগেই আলাদা গণভোটের মাধ্যমে সনদটি বাস্তবায়ন করতে হবে। আরপিও সংশোধনের মাধ্যমে যদি নির্বাচনব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা হয়, আমরা তা মেনে নেবো না।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, হঠাৎ একটি দল তার বিরোধিতা করছে। তারা যেন দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোট বা নির্বাচন—কোনোটাই অর্থবহ হবে না।

তিনি যুক্তি দিয়ে বলেন, নির্বাচনের দিন ভোটারদের মনোযোগ থাকবে হ্যাঁ-না ভোটে, তখন জুলাই সনদের আলোচনা গুরুত্ব হারাবে। তাই আগে গণভোটের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করতে হবে।

আট দলের ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী,

  • ৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা হবে।
  • ১১ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সরকার সম্প্রতি যে সাত দিনের আলোচনার সময় দিয়েছে, সে বিষয়ে মামুনুল হক বলেন, আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলো ই সময়ের মধ্যে ঐক্যমতে পৌঁছাবে। আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।

এর আগে সকালে আট দলের শীর্ষ নেতারা খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা