Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ৩০ অক্টোবর ২০২৫

নভেম্বরেই গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দল ইসিতে

নভেম্বরেই গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দল ইসিতে
ছবি: সংগৃহীত

জুলাই সনদকে আইনি বৈধতা দিতে আগামী নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ দাবিতে দলগুলোর প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন।

সকাল ১১টা থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশের চলমান ঐকমত্য প্রক্রিয়া ভেস্তে যেতে পারে এবং ‘অভ্যুত্থান বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে।’

দুপুর ১২টার দিকে আট দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল একে একে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে।

প্রতিনিধিদলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশ জাতীয় আন্দোলন পার্টির (বিএনএম) নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিরা স্মারকলিপিতে দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটই একমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক পথ। তারা বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নতুন রাজনৈতিক কাঠামো বা ঐকমত্য স্থায়ী হতে পারে না।

নেতারা আরও জানান, এ গণভোটের মাধ্যমে জনগণের রায় নেয়া গেলে জুলাই সনদের পক্ষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে এবং অস্থিরতা প্রশমিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য