Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১১ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এলাকায় একটাও এনসিপি নেই

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এলাকায় একটাও এনসিপি নেই
ছবি: সংগৃহীত

জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না। তিনি অভিযোগ করেছেন, জামায়াত এখন এমনভাবে কথা বলছে যেনো দেশের নির্বাচনী প্রক্রিয়া তাদের নির্দেশেই চলবে। 

মির্জা ফখরুল বলেন, 

ওরা বলছে, যা তারা বলবে, সেটাই করতে হবে—তা না হলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাও কেনো? কারণ তুমি জানো, ভোট হলে তোমার অস্তিত্বই থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, 

এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোট হবে কীভাবে? তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে এখন তারা পিআরের বুলি আওড়াচ্ছে, অথচ সাধারণ মানুষ পিআর বোঝে না। এসব কেবল মানুষকে ভুল পথে চালিত করার কৌশল।

তিনি অভিযোগ করেন, সরকারের সঙ্গে সমঝোতার নামে চলমান সংস্কার আলোচনা আসলে সময়ক্ষেপণের কৌশল। দীর্ঘ ৯ মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে কথা হয়েছে। কিন্তু এখন যদি সরকার নিজের মতো করে অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চায়, তবে তার দায় বিএনপি নেবে না। সে দায় সরকারেরই।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনা হবে। আমরা প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবো। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করা হবে, যাতে তারা সরাসরি সরকারি সহায়তা পান।

তিনি বলেন, এ সরকারের সময় মানুষ শুধু ভয় পায়—ভোটের ভয়, চাকরির ভয়, কথার ভয়। আমরা সে ভয়ের সংস্কৃতি ভাঙতে চাই। ভোট যেন মানুষের অধিকার হয়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত