Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০, ১৭ নভেম্বর ২০২৫

সংকটময় মুহূর্তে ধৈর্য ও ঐক্যের ডাক জামায়াত আমিরের

সংকটময় মুহূর্তে ধৈর্য ও ঐক্যের ডাক জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, যেখানে রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তা দেশবাসীকে গভীর সংকটে ফেলেছে। এমন পরিস্থিতিতে ন্যায়বিচার, সত্য ও জনগণের অধিকারকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশ তখনই এগিয়ে যায়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক গুরুত্ব পায়। ব্যক্তিনির্ভর রাজনীতির পরিবর্তে নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি আরও লেখেন,

আমাদের সংগ্রাম কারও ব্যক্তিগত বিরোধ নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। তিনি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারবে, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং রাজনৈতিক পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে।

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন,

এ সংকটময় সময়ে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন। আমাদের লক্ষ্য হোক শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠন। তিনি দেশের জন্য শান্তি, সত্য ও কল্যাণের দোয়া করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য