Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ১৭ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত

নির্বাচনের আগেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের

নির্বাচনের আগেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান।

এর আগে দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন,

এ রায়ের মাধ্যমে শহীদের আত্মা শান্তি পেয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত।

তিনি আরও দাবি করেন,

নির্বাচনের আগে যদি তার ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে মানুষ শান্ত মনে ভোট দিতে পারবে। যেকোনও উপায়ে তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগেই এ রায় কার্যকর করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা