Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ৩০ নভেম্বর ২০২৫

১৬ দিনের কর্মসূচি ঘোষণা 

বিজয় দিবসে ঢাকায় বিএনপির মহাসমাবেশ

বিজয় দিবসে ঢাকায় বিএনপির মহাসমাবেশ
ফাইল ছবি

বিজয় দিবসকে সামনে রেখে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘বিজয় মশাল রোড শো’ নামে এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিভাগীয় শহর ঘুরে বিজয়ের প্রতীকী মশাল ১৬ ডিসেম্বর রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে, আর সেদিন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে দলটির মহাসমাবেশ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিজয় মাস উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ দেশাত্মবোধক বিভিন্ন আয়োজন চলবে ১৬ দিনব্যাপী। এছাড়া জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান ও ‘সবার আগে বাংলাদেশ’ থিমসং গাওয়া হবে বিভিন্ন কর্মসূচিতে।

মির্জা ফখরুল জানান, বিজয় মাসের যাত্রা শুরু হবে মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করা চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এখানেই একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ফখরুল বলেন, চট্টগ্রাম থেকে শুরু হয়ে রোড শো ঘুরে যাবে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা এবং একজন ‘জুলাই যোদ্ধা’। এভাবেই সারা দেশের মানুষের কাছে পৌঁছাবে গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয়।

বিএনপি মহাসচিব বলেন, বিজয় দিবসের সমাবেশে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দলের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হবে। মূল আয়োজন শেষ হবে ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে।

দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষকে এ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ
রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল
ছয় মাস পূর্তিতে সরকারে বড় রদবদলের ইঙ্গিত
বিশ্বকবিকে স্মরণে বাঙালির বিষাদঘন দিন ২২ শ্রাবণ আজ
ইয়েমেনে হুথি হামলায় সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত
দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তার নির্দেশ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যার্পণের দাবি এনসিপির
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: বিএনপি এমপি নাছির
কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা