Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৫৭, ৪ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতেই ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া

মধ্যরাতেই ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার ভোরের দিকেই ঢাকায় পৌঁছাতে পারে। অবতরণের পর খুব অল্প সময়ের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এ বিশেষ বিমান।

বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচকের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা

সূত্র জানায়, কাতার সরকার ইতোমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে কাতারের সিভিল এভিয়েশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিতভাবে অবতরণের সময় জানাতে হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচকের কাছে কোনো চিঠি পৌঁছায়নি। তবে চিঠি পেলেই অবতরণের অনুমোদন দ্রুতই দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা—এসএসএফ প্রস্তুত

এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা সুইপিং করেছে। খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও বিমানবন্দরে অবস্থান নিয়েছেন।

এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছালে এসএসএফ প্রথমে সেটি ইনস্পেকশন করবে। তাদের নিরাপত্তা ছাড়পত্রের পরই খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিশেষ মেডিকেল হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে আসা হবে।

লন্ডন যাত্রা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, দ্রুত চিকিৎসা প্রয়োজন—তাই সময় নষ্ট না করে বিদেশে নেয়ার প্রস্তুতিই চলছে।

১৪ জনের বিশেষ সফরদল

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন মোট ১৪ জন সফরসঙ্গী, যাদের মধ্যে রয়েছেন পরিবার, চিকিৎসক ও দলের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা হলেন—

  • খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী
  • ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী
  • ডা. শাহাবুদ্দীন তালুকদার
  • ডা. নুরুদ্দীন আহমদ
  • ডা. জাফর ইকবাল
  • ডা. মোহাম্মদ আল মামুন
  • হাসান শাহরিয়ার ইকবাল
  • সৈয়দ শামীন মাহফুজ
  • মো. আব্দুল হাই মল্লিক
  • মো. মাসুদার রহমান
  • ফাতেমা বেগম
  • রূপা শিকদার

সব প্রস্তুতি সম্পন্ন হলে মধ্যরাতের আগেই শুরু হতে পারে দেশ ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ