Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৯ জানুয়ারি ২০২৬

কঠোর অবস্থানের হুঁশিয়ারি জামায়াত আমিরের

মায়েদের অপমান করা মেনে নেয়া হবে না

মায়েদের অপমান করা মেনে নেয়া হবে না
ছবি: সংগৃহীত

আমাদের জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি—এমন মন্তব্য করে মায়েদের গায়ে হাত তোলার চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি আমাদের মায়েদের অপমান বা আঘাত করার চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা নীরবে গালে হাত দিয়ে বসে থাকবো না।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের নারী কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মী-সমর্থকদের ওপর হামলা ও নিপীড়নের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, যারা মায়েদের গায়ে হাত তুলেছেন, অপমান করেছেন, তাদের এখনই ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। তবে মায়ের সন্তানেরা গর্জে উঠতে জানে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, যেকোনও মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা রক্ষা করবো। সামনে দুটি পথ খোলা আছে—একটি হলো নিজেকে পরিবর্তন করা, ভালো মানুষ হওয়া এবং মাকে সম্মান করা। আর যদি সেটা না করা হয়, তাহলে পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, আমরা না পিতৃতান্ত্রিকতা চাই, না মাতৃতান্ত্রিকতা। আমরা চাই একটি মানবিক সমাজ, যেখানে নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত অংশগ্রহণ থাকবে। আমরা কোনও বিভাজন চাই না—ধর্মে নয়, বর্ণে নয়, জেন্ডারেও নয়। সমাজে কোনও ধরনের বৈষম্য আমরা মেনে নেবো না।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেয়াই হচ্ছে প্রকৃত দায়িত্ব। দূর অতীতে ফিরে যাওয়ার প্রয়োজন নেই। ২০২৪ সালের ৫ আগস্ট আল্লাহ যেদিন মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, সেদিন থেকেই কে কেমন রাজনীতি করছে, কার আচরণ ও কর্মকাণ্ড কেমন—সবকিছু জনগণের সামনে স্পষ্ট। যাদের ওপর সুনীতির ভিত্তিতে আস্থা রাখা যাবে, ইনশা আল্লাহ ১২ তারিখের ভোট তাদের পক্ষেই যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ