Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চলছে জোর আলোচনা

বিরোধীদলীয় নেতা-উপনেতা পদে এগিয়ে যেসব নাম

বিরোধীদলীয় নেতা-উপনেতা পদে এগিয়ে যেসব নাম
ছবি: সংগৃহীত

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি এবং খেলাফত মজলিস পেয়েছে ৩টি আসন। সব মিলিয়ে জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৭৭।

জোটের নির্ভরযোগ্য সূত্র বলছে, দলীয় প্রধান হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হচ্ছেন—এটি প্রায় নিশ্চিত। সংসদে বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তম দলের নেতা হিসেবে তিনিই পূর্ণমন্ত্রীর মর্যাদায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে বিরোধীদলীয় উপনেতা কে হবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা রয়েছে একাধিক নাম নিয়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নাম সবচেয়ে বেশি আলোচনায়। ‘জুলাইযুদ্ধের সেনাপতি’ হিসেবে পরিচিত নাহিদ ইসলামকে উপনেতা করার পক্ষে জোটের ভেতরে একটি শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে। তবে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এখনও পর্যন্ত এমন কোনও বৈঠক হয়নি বলে জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম।

অন্যদিকে, যদি জামায়াত নিজ দল থেকেই বিরোধীদলীয় উপনেতা মনোনীত করে, সে ক্ষেত্রে তিন নায়েবে আমিরের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা তুলনামূলক বেশি বলে দলীয় সূত্রে আভাস মিলেছে।

জামায়াতের এবারের নির্বাচনী ফলাফল দলটির ইতিহাসে অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ২৯৯টি আসনের মধ্যে ৬৮টিতে জয়লাভ করে তারা সংসদে শক্ত অবস্থান তৈরি করেছে। জোটগতভাবে ৭৭ আসন পাওয়ার পাশাপাশি শতকরা হিসেবে প্রায় ২৭ শতাংশ ভোট পেয়েছে দলটি। এ হিসাবে সংরক্ষিত নারী আসনে আরও ১৩টি এবং প্রস্তাবিত উচ্চকক্ষে ২৭টি আসন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

২০০৮ সালে মাত্র ২টি আসন পাওয়া দলটি এবার শক্তিশালী বিরোধী দলে রূপ নিতে যাচ্ছে। ১৯৯১ সালে তারা ১৭টি এবং ২০০১ সালে চারদলীয় জোটের অংশ হিসেবে ১৮টি আসনে জয় পেয়েছিলো। তবে এবারই প্রথম এত বড় সংখ্যায় আসন লাভ করল দলটি। বিশ্লেষণে দেখা গেছে, অন্তত ৫৩টি আসনে জামায়াত প্রার্থীরা ২ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

দলের মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের দাবি করেছেন, জনগণ জামায়াত-নেতৃত্বাধীন জোটকে সরকার গঠনের মতো আসন দিয়েছিলো। কিন্তু ফলাফল ‘টেম্পারিং’ করে তাদের হারিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী হিসেবে বিতর্কিত অতীত থাকা সত্ত্বেও দলটির এবারের উত্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, বিরোধীদলীয় নেতা ও উপনেতা নির্ধারণের মাধ্যমে সংসদে জোটের কৌশলগত অবস্থান কীভাবে গড়ে ওঠে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়বে: ফয়েজ আহমদ তৈয়্যব
নাহিদ ও সারজিসকে আলিঙ্গন করে সাক্ষাৎ তারেক রহমানের
তারেক রহমানের আগমন এক ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির
নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নবনির্বাচিত এমপির
শপথের পর আইনশৃঙ্খলার উন্নতির আশাবাদ এ্যানীর
মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের
বিরোধীদলীয় নেতা-উপনেতা পদে এগিয়ে যেসব নাম
পোস্টার-ফেস্টুন নিজ হাতে খুললেন বিএনপির বিজয়ী হাবিব
দল বিলুপ্ত করে ধানের শীষেও কপাল খোলেনি যাদের
সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ফিরছে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী নেতাকর্মীরা, খুলনায় দলীয় কার্যালয়ে প্রবেশ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
জাতীয় স্বার্থে পূর্ণ সহযোগিতা করবো: জামায়াত আমির
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি
বিএনপি প্রায় অর্ধেক ভোটে শীর্ষে, জামায়াত ২য়, এনসিপি ৩য়
খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাইসহ দুইজন পলাতক
ধানমণ্ডি ৩২ থেকে নারীসহ ঢাবি শিক্ষক আটক