Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৫, ২ অক্টোবর ২০২৫

বিজয়া দশমী আজ: শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বিজয়া দশমী আজ: শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন বাঙালি ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানাবেন দেবী দুর্গাকে। পাঁচ দিনের এ মহোৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর।

সকালে অনুষ্ঠিত হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে সম্পন্ন হবে দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জন। বিদায়ের মুহূর্তে মণ্ডপ-মন্দিরে বাজবে শঙ্খ-উলুধ্বনি, বাজনার সঙ্গে ভক্তদের হৃদয়ে মিলেমিশে থাকবে আনন্দ-বেদনার সুর।

এর আগে গতকাল বুধবার মহানবমীতে মন্দির-মণ্ডপে ছিলো অন্য রকম আবহ। দেবীর বন্দনায় একদিকে ভক্তির উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ের বেদনামাখা পরিবেশ। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন।

এবারের দুর্গোৎসব শুরু হয়েছিলো ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। তার আগের দিন শনিবার দেবী দুর্গার বোধন সম্পন্ন হয়। সাধারণত ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধন হয়, তবে এ বছর তিথিগত কারণে উপযুক্ত সন্ধিকাল পাওয়া যায়নি। তাই শাস্ত্রানুযায়ী পঞ্চমীর সন্ধ্যায়ই বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

পুরাণ মতে, ভগবান রামচন্দ্র শরৎকালে রাবণবধের উদ্দেশ্যে দুর্গাপূজা করেন। তখনই তিনি অকালে দেবীর বোধন করেন বলে একে ‘অকালবোধন’ বলা হয়। শরৎকালের এ দুর্গাপূজায় বোধন অপরিহার্য হলেও চৈত্র মাসে অনুষ্ঠিত বাসন্তীপূজায় এর প্রয়োজন হয় না।

এবার দেবী দুর্গা এসেছিলেন গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। আর আজ দশমীতে দেবী বিদায় নিচ্ছেন দোলা বা পালকিতে চড়ে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের, ভক্তরা আশায় থাকবেন আগামী বছরের মহোৎসবের প্রতীক্ষায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী