Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৬ অক্টোবর ২০২৫

ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ
ছবি: সংগৃহীত

আধ্যাত্মিক ও পার্থিব কল্যাণের প্রতীক, ধন, জ্ঞান, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এ দেবীর পূজা করে থাকেন।

পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা শুরু হবে সোমবার সকাল ১১টা ৫৩ মিনিটে এবং শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধন-সম্পদ পূর্ণ করার জন্য উপস্থিত হন। যদি দেবী সন্তুষ্ট থাকেন, তবে সংসারে অর্থকষ্ট থাকে না এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

এ পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা নামেও ডাকা হয়। কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন কে জাগছে। তাই এ পূজায় রাত জেগে পূজা ও প্রার্থনার প্রথা রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮