Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ

আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে রফতানি বাড়ায় চলতি বছরের আগস্টে দেশের পণ্য রফতানি আয় ১৩ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এ মাসে ৪৪৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। গত বছরের একই সময়ে রফতানি হয়েছিলো ৩৯২ কোটি ডলারের পণ্য।

মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

আগস্টে ভালো প্রবৃদ্ধির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে, অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে দেশের পণ্য রফতানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯১৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিলো ৮৬৯ কোটি ডলার।

রফতানি প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। আগস্টে এ খাতের রফতানি ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩৮৯ কোটি ডলারে পৌঁছেছে। অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানি ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ৭৫০ কোটি ডলার।

পোশাকের দুই প্রধান উপখাত নিট ও ওভেনেও আগস্টে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে নিট পোশাক রফতানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাকে ১২ দশমিক ৭০ শতাংশ। জুলাই-আগস্ট সময়ে নিট পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ এবং ওভেন পোশাকে ৩ দশমিক ৮১ শতাংশ।

তৈরি পোশাকের বাইরে অন্যান্য কয়েকটি খাতেও আগস্টে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে পাট ও পাটজাত পণ্যে রফতানি বেড়েছে ৩৭ দশমিক ০৯ শতাংশ। ওষুধে ২৮ দশমিক ৫২ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ২৪ দশমিক ৮৫ শতাংশ, মুদ্রিত সামগ্রীতে ২৪ দশমিক ৮৩ শতাংশ, প্রকৌশল পণ্যে ২৩ দশমিক ৮৮ শতাংশ এবং অন্যান্য পাদুকায় ১৫ দশমিক ২৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

জুলাই-আগস্টের হিসাবে এসব খাতের মধ্যেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। মুদ্রিত সামগ্রীর রফতানি বেড়েছে ৪১ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া ওষুধে ৩৮ দশমিক ৯৪ শতাংশ, অন্যান্য পাদুকায় ২৭ দশমিক ৩২ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্যে ২২ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাজারভিত্তিক হিসাবেও বাংলাদেশের রফতানিতে ইতিবাচক চিত্র দেখা গেছে। দেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্রে আগস্টে রফতানি বেড়েছে ২৬ দশমিক ০৯ শতাংশ। অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে রফতানি বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।

এদিকে যুক্তরাজ্য আবারও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারের অবস্থানে ফিরেছে। এরপর রয়েছে জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডস।

উদীয়মান বাজারগুলোতেও বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে। আগস্টে তুরস্কে রফতানি বেড়েছে ১৪১ দশমিক ০৩ শতাংশ। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় ৪২ দশমিক ৩৭ শতাংশ এবং সৌদি আরবে ৪২ দশমিক ০৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ইপিবির মতে, প্রধান রফতানি বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি, বাংলাদেশের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়া, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং উচ্চ মূল্য সংযোজন পণ্যের রফতানি বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি পণ্য ও বাজার বহুমুখীকরণের উদ্যোগও রফতানি বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

বিশ্ব বাণিজ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, পাট, চামড়া ও প্রকৌশল পণ্যের মতো খাতে রফতানি বাড়ার বিষয়টি দেশের রফতানি খাতের সক্ষমতা ও স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী