Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২৬ মে ২০২৬

সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের দুর্বৃত্তায়ন ও আইনশৃঙ্খলার অবনতির সুযোগে কিছু এলাকা ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রে’ পরিণত হয়েছিলো, তবে সরকার সেগুলো নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ও র‍্যাবের ওপর হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ কয়েকটি এলাকায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং তা অচিরেই দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে কার্যকর আইনের শাসন ছিলো না। দুর্বৃত্তায়নের একটি মহামারি তৈরি হয়েছিলো। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হিসেবে দেখেছি। এখন সেটিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ওই এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একাধিক দাগী আসামিকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স এবং চট্টগ্রাম জেলা কারাগার নির্মাণের উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, সন্ত্রাসীরা তাদের পুরোনো আধিপত্য ধরে রাখতে চাইছে। তারা যে দুঃসাহস ও উদ্ধত আচরণ দেখিয়েছে, তা কঠোরভাবে দমন করা হবে।

যদিও পুরো পরিকল্পনা এখনই প্রকাশ করতে চান না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনও জায়গা হবে না। সন্ত্রাসীদের সব অভয়ারণ্য নির্মূল করা হবে।

এদিকে জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‍্যাবের ক্যাম্পে হামলার বিষয়ে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি স্বীকার করেন, হামলাকারীদের তৎপরতা আগেভাগে যথাযথভাবে মনিটর করা সম্ভব হয়নি।

তবে তিনি বলেন, তাদের এমন কোনও শক্তি নেই যে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে পরাস্ত করতে পারবে। সেটি তারা খুব ভালোভাবেই জানে।

মঙ্গলবার জাতীয় ঈদগাহসহ দেশের বিভিন্ন ঈদগাহে ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এভারেস্ট জয়ে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
বাংলাদেশ সীমান্তে শত শত মানুষের ভিড়
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
চীন সফরের প্রতিনিধি দলে জকসুর কেউ নেই, ক্ষুব্ধ ছাত্রদল নেতারা
নারী সহকর্মীকে সাত বছর ধরে যৌন নির্যাতন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসর আদায়
বাণিজ্যচুক্তি বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ
সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!