Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৫ জানুয়ারি ২০২৫

প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো: আসিফ মাহমুদ

প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনগণের কল্যাণে জাতীয় প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া  ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টের শুরুতেই উপদেষ্টা আসিফ বলেন, আমরা অসম্মতিতেও একমত হতে পারি (We can agree to disagree)।

তিনি বলেন, শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এ অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। 

পোস্টের শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারও সাথে কারও শত্রুতা থাকবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের উর্দ্ধে স্থান পাবে জাতীয় স্বার্থ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন