Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৮, ৯ নভেম্বর ২০২৫

ফেসবুক পোস্টে এনসিপি প্রার্থী ডা. মাহমুদা মিতু

নিজের টাকায় পোস্টার ছাপিয়ে ‘প্রচারে এলাকাবাসী’ লেখা লজ্জার

নিজের টাকায় পোস্টার ছাপিয়ে ‘প্রচারে এলাকাবাসী’ লেখা লজ্জার
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অদ্ভুত বাস্তবতা নিয়ে ব্যঙ্গ করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি বলেছেন, প্রার্থী হতে গেলে নিজস্ব অর্থে পোস্টার ছাপিয়ে তাতে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়— যা আসলে লজ্জাজনক এবং রাজনীতির এক বিব্রতকর চিত্র।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ব্যঙ্গাত্মক পোস্টে ডা. মিতু লেখেন,

একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোস্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লেইখা প্রচার করতে হয়। কী একটা অবস্থা! শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।

তার এ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্য করেছেন— রাজনীতির মাঠে ‘এলাকাবাসীর নামে নিজের প্রচার’ এখন যেন এক নিত্যদিনের প্রহসন হয়ে দাঁড়িয়েছে।

ডা. মিতু পোস্টের সঙ্গে অনুসারীদের তৈরি একটি ফটোকার্ডও শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয়েছে, ঝালকাঠি-১ আসনে শাপলার কলিতে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ছবিটি শেয়ার করে তিনি লেখেন,

এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।

রাজনীতির মাঠে ব্যঙ্গ-রসিকতার ভঙ্গিতে তার এ পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, ডা. মিতু রসাত্মক ভাষায় রাজনীতির কঠিন বাস্তবতাই তুলে ধরেছেন— যেখানে সাধারণ জনগণের নামে প্রচারণা হলেও আসল ব্যয়ভার বহন করেন প্রার্থীরাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন তেল
সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ
সংসদে বিরল ঘটনা, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ
ইরান যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
সংবিধান সংস্কারের দাবিতে মাঠে নামছে ১১ দল
নির্বাচনের আগে আসামে মুসলিম প্রতিনিধিত্ব কমানোর ষড়যন্ত্র বিজেপির
টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটি তছনছ
দেশের রেমিট্যান্সে নতুন ইতিহাস
বিএনপি এমপির দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মার্কিন সেনাদের সঙ্গে রক্তের সমুদ্রে লড়াইয়ের প্রস্তুতি ইরানের
ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
যশোরের তেলের তীব্র সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়ও মিলছে না জ্বালানি
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড