Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০০, ১ জানুয়ারি ২০২৬

আবেগঘন স্মৃতিচারণে তারেক রহমান

তিনি শুধু আমার নন, ছিলেন সমগ্র জাতির মা

তিনি শুধু আমার নন, ছিলেন সমগ্র জাতির মা
ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, খালেদা জিয়া শুধু তার ব্যক্তিগত মা নন, অনেক দিক থেকেই তিনি ছিলেন পুরো জাতির মা।

পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তবে এ কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে জানান তারেক রহমান। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন উল্লেখ করে বলেন, লাখ লাখ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তা আবারও প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, বরং অনেক দিক থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।

তিনি আরও লেখেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ ও আন্তর্জাতিক মহল সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ সহমর্মিতা শোকাহত পরিবারের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

শোকের এ মুহূর্তে তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। তিনি লেখেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার কাছে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই যেন তার পরিবারে পরিণত হয়েছে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, তার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন। আজ তিনি সে দায়িত্ব ও উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছেন। যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই সে যাত্রাকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। সেসব মানুষের জন্যই তিনি এ দায়িত্ব পালন করতে চান, যাদের ভালোবাসা ও বিশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়াকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।

শেষে তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন তার মায়ের রূহকে শান্তি দান করেন এবং তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ রেখে গেছেন, সেখান থেকেই যেনো সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির