Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপের মাঠে ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

বিশ্বকাপের মাঠে ড্রোন, আতঙ্কে ফুটবলাররা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দলের প্রস্তুতি শিবিরের কাছে রহস্যজনক একটি ড্রোন উড়তে দেখা যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে ফুটবলার ও কোচিং স্টাফদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে ড্রোনটি নামিয়ে আনে।

শুক্রবার (১৯ জুন) সকালে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। তার আগেই ঘটে এ অস্বাভাবিক ঘটনা। ড্রোনটি কোথা থেকে এসেছে, কে পরিচালনা করছিলো এবং এর উদ্দেশ্য কী ছিলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনটি দক্ষিণ কোরিয়ার অনুশীলন বা কৌশলগত প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এর পেছনে নাশকতা বা নিরাপত্তা ঝুঁকির কোনো উদ্দেশ্য ছিলো কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিউং বো বলেন, ঘটনাটি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বলেন, গতকাল আমাদের অনুশীলনের সময় আকাশে ড্রোনটি দেখা যায়। সৌভাগ্যবশত তখনও আমরা মূল প্রস্তুতি শুরু করিনি। ড্রোনটি আমাদের শিবিরের গোপন তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিলো কি না, তা জানি না। তবে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এতে আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শুভ সূচনা করেছে। অন্যদিকে মেক্সিকো জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফলে শুক্রবারের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ের আগে রহস্যময় ড্রোনের উপস্থিতি বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আয়োজক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ড্রোনটির উৎস শনাক্তে কাজ করছে।

বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন ঘটনায় খেলোয়াড়দের নিরাপত্তা ও দলীয় গোপনীয়তা রক্ষার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি