Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫১, ২৭ জানুয়ারি ২০২৫

হ্যাটট্রিক জয়ে লড়াইয়ে থাকলো রাজশাহী

হ্যাটট্রিক জয়ে লড়াইয়ে থাকলো রাজশাহী
ছবি: সংগৃহীত

চার-ছক্কার এ যুগে ১১৮ রানের লক্ষ্যটা সহজই। তবে লক্ষ্য তাড়া করে জয় পেতেও বেগ পেতে হয়েছে দুর্বার রাজশাহীকে। আকবর আলী ও রায়ান বার্লের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়েছে রাজশাহী। দলটি টানা তৃতীয় জয়টি পেয়েছে ১৯ বল হাতে রেখে।

জয়ের অর্ধেক কাজটা বোলাররা সেরে রাখলেও তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে রাজশাহী। ২২ রানে ৪ উইকেট হারানো দলটিকে তখন হার চোখ রাঙানি দিচ্ছিলো। শেষ পর্যন্ত তাসকিন আহমেদের দলকে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে দেননি আকবর ও বার্ল। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখা সিলেটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন তারা।

গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখল রাজশাহী। বর্তমানে তিনে থাকা দলটিকে অবশ্য অন্যদের হার কামনা করতে হবে। অন্যথা তাদের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যেকার এক দল শেষ চারে সুযোগ পাবে। ৯ ম্যাচে ১০ পয়েন্টে চার নম্বরে আছে কিংস। আর ১০ ম্যাচে ৮ পয়েন্টে ৫ নম্বরে খুলনা।

৪৩ রান করা উইকেটরক্ষক-ব্যাটার আকবর না পারলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন বার্ল। ৪৮ রানে অপরাজিত থেকে দলকে হ্যাটট্রিক জয় এনে দিয়েছেন জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ম্যাচে পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি সতীর্থদের সঙ্গে মিরপুরে না আসা ৩০ বছর বয়সী ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৫ চারে। 

এর আগে সিলেটকে ১১৭ রানের বেশি করতে দেননি রাজশাহীর বোলাররা।

ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও এসএম মেহরাব। শুরুটা করেন সর্বশেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মৃত্যঞ্জয়। তার পেসের সামনে ১৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ধাক্কাটা কিছুটা সামলান জাকির হাসান (২৪) ও জাকের আলী অনিক (১৭)।

তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হওয়ার পর বড় ধাক্কা খায় সিলেট। দ্রুত ৩ উইকেট হারিয়ে পরে দলটির সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৭২ রান। এতে শঙ্কা জাগে ১০০ রান হবে কিনা। নবম উইকেটে অবশ্য ৩৬ রানের জুটি গড়ে দলকে ১১৭ রান এনে দেন আহসান ভাট্টি ও সুমন খান। 

সুমনের ২০ রানে অপরাজিত ইনিংসের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করে আউট হন ভাট্টি। রাজশাহীর হয়ে ১৫ রানে ৪ উইকেট নেওয়া মেহরাবের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ