Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

এবারের বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে নানা কানাঘুষা। এ নিয়ে ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। যার কারণে তার দেশত্যাগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞাও।

২০২৫ বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। পারিশ্রমিক ইস্যুতে এত বদনাম রটেনি আর কোনও আসরে। তার উপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটার। এর মধ্যে আছেন শুরুর দিকে আছেন রাজশাহীকে নেতৃত্ব দেয়া এনামুল হক বিজয়।

তাকে নিয়ে চলছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এ ক্রিকেটারকে।
 
বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেয়া হয়।

এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।

দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেয়া হবে বিজয়কে দেয়া নিষেধাজ্ঞা।
 
বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।
 
এদিকে শুধু বিজয়-ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী