Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ২২ ডিসেম্বর ২০২৫

মোস্তাফিজের ৪ বলে ৩ শিকার, দুর্দান্ত জয় দুবাইয়ের 

মোস্তাফিজের ৪ বলে ৩ শিকার, দুর্দান্ত জয় দুবাইয়ের 
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (ILT20) আবারও নিজের বিধ্বংসী রূপ দেখালেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। 

রোববার (২১ ডিসেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে এক অবিশ্বাস্য স্পেলে ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন তিনি। মাত্র ৪ বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে দুবাই ক্যাপিটালসকে এনে দিয়েছেন ৬ উইকেটের দারুণ এক জয়।

ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দুবাই। ইনিংসের দ্বিতীয় ওভারে মোস্তাফিজকে আক্রমণে আনলে শুরুটা আশানুরূপ হয়নি; খরচ করেন ১৩ রান। তবে আসল জাদু দেখান ইনিংসের ১৪তম ওভারে। সে সময় ৩ উইকেটে ১১০ রান তুলে বড় সংগ্রহের পথে ছিলো গালফ জায়ান্টস। বোলিংয়ে এসেই প্রথম বলে চার খেলেও দমে যাননি ফিজ।

১৪তম ওভারের দ্বিতীয় বৈধ বলে সেট ব্যাটার জেমস ভিন্সকে (৩৬) অফ কাটারে বিভ্রান্ত করে সাজঘরে ফেরান তিনি। পরের বলে স্ট্রাইক পরিবর্তন হলে তৃতীয় শিকার ধরেন বিধ্বংসী আজমতউল্লাহ ওমরজাইকে। ৪৩ রান করা এ আফগান ব্যাটার মোস্তাফিজের কাটারে বোল্ড হয়ে যান। এরপর নতুন ব্যাটার হিসেবে আসা শন ডিকসনকে এক চমৎকার ডেলিভারিতে সরাসরি বোল্ড করে ৪ বলের ব্যবধানে ৩ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন মোস্তাফিজ।

তার এ মরণকামড়ে গালফ জায়ান্টস খেই হারিয়ে ১৫৬ রানেই অলআউট হয়ে যায়। ৩ ওভার বল করে ৩৪ রান দিলেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ৩টি ব্রেক-থ্রু এনে দেয়াই ছিলো জয়ের মূল চাবিকাঠি। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দুবাই ক্যাপিটালস। বল হাতে দুর্দান্ত এই নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কারও উঠেছে 'কাটার মাস্টার' মোস্তাফিজের হাতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮