Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ৩ জুন ২০২৬

সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভ নাসীরুদ্দিন পাটওয়ারীর

‘ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী’

‘ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী সীমান্ত হত্যা ও সাম্প্রতিক পুশইন ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতকে ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফকে ‘খুনি বাহিনী’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, এ হত্যাকাণ্ডের তদন্তে কোনও ধরনের রাজনৈতিক নাটক বা ‘জজ মিয়া’ ধরনের প্রহসনের আশ্রয় নেওয়া উচিত হবে না। প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো এই ঘটনাও যেন বছরের পর বছর ঝুলে না থাকে।

সীমান্ত পরিদর্শনে স্থানীয় শত শত মানুষ অংশ নেন। এ সময় তিনি অভিযোগ করেন, গত ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বেনাপোলের বিপরীতে হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সীমান্ত অঞ্চলের মানুষের জীবন-জীবিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কর্মসংস্থানের অভাব ও বিভিন্ন বাস্তবতার কারণে সীমান্তবাসীরা নানা ঝুঁকির মুখে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আরও আধুনিক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, বিজিবির সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জাম, ভারী অস্ত্র, উন্নত যানবাহন এবং সদস্যদের সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা বৃদ্ধি করা প্রয়োজন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, কোনও ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও বিচারবহির্ভূতভাবে সীমান্তে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তিনি সীমান্তে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করেন।

পরিশেষে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী: নাসীরুদ্দিন পাটওয়ারী
সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
৬ কক্ষের অনুমতি থাকলেও পরিচালিত হচ্ছিল ২৫ কক্ষ, নিহত ২১
প্রেসক্লাব অভিমুখে ইসলামী ব্যাংক গ্রাহকদের মিছিল
রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান