Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১৫ মার্চ ২০২৬

দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল

দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
ছবি: সবার দেশ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) দুদক সার্ভিস এসোসিয়েশন (ডুসা) এর উদ্যোগে কমিশন কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুদক সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ নাজমুচ্ছায়াদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহিম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুদক সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ কালাম।

ইফতার মাহফিলে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। এ সময় তারা দুর্নীতি দমনে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামান, মহাপরিচালক মোকাম্মেল হোসেন, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলি, মহাপরিচালক মো. মোতাহার হোসেন এবং পরিচালক ড. মো. জহিরুল হুদা।

ইফতার মাহফিলে দুদকের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে
ভারতে আটক ৭ বাংলাদেশির বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মাত্র ৭ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ‘সেজিল’
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে গোপন অস্ত্রোপচার!
কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি
জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, যুবক আটক
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল
দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে দুই রোগীর মৃত্যু
কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী