Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১৫ মার্চ ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনও প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি এখন পর্যন্ত এমন কোনও পরিষদের অধিবেশনও আহ্বান করেননি।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেয়ার আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে সাংবিধানিক কাঠামোর ভেতরে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনও প্রতিষ্ঠান নেই। ফলে এ ধরনের কোনও পরিষদের কার্যক্রম বা অধিবেশন আহ্বানের প্রশ্নও ওঠে না। তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংস্কার পরিষদের কোনও অধিবেশন আহ্বান করা হয়নি।

তিনি আরও বলেন, যদি গণভোটের মাধ্যমে কোনও সিদ্ধান্তকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তবে প্রথমে সংবিধান সংশোধন করতে হবে। আর সে সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে জাতীয় সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের পর যদি নতুন কোনও পরিষদ গঠনের প্রয়োজন হয়, তখন সে অনুযায়ী প্রক্রিয়া নির্ধারণ করা হবে। প্রয়োজনে সদস্যদের শপথ গ্রহণ বা সাংগঠনিক কাঠামো গঠনের বিষয়গুলোও তখন বিবেচনায় আসবে।

তিনি বলেন, বিএনপি সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়েই জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছে।

জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কয়েকজনের শপথ নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি বিচারাধীন হওয়ায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, সাংবিধানিকভাবে এ ধরনের কোনও পরিষদের অস্তিত্ব বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাছ রক্ষায় প্রশাসনের মাইকিং
রায়পুরার নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে
ভারতে আটক ৭ বাংলাদেশির বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মাত্র ৭ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ‘সেজিল’
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে গোপন অস্ত্রোপচার!
কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি
জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, যুবক আটক
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল
দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে দুই রোগীর মৃত্যু
কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী