Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ২১ এপ্রিল ২০২৬

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
ছবি: সংগৃহীত

দেড় মাস বয়সী শিশু সন্তানসহ কারাগারে পাঠানো যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিনের আদেশ দেন।

এর আগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার হওয়ার পর শিল্পী বেগমকে তার দেড় মাসের শিশুসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলো আদালত।

মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতের কাছে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততার বিষয়ে যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া তদন্তে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

তবে সবকিছু বিবেচনায় আদালত মানবিক দিককে প্রাধান্য দিয়ে তাকে সাময়িকভাবে জামিন দিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিংয়ের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
স্বেচ্ছা রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা: ইউআইটিএস উপাচার্য
শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি
বীরগঞ্জে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
অস্ত্র হাতে হামলার ভিডিও ভাইরাল, শনাক্তে ব্যর্থ প্রশাসন
নিষেধাজ্ঞা ভেঙ্গে পরীক্ষার হলে এমপির ফেসবুক লাইভ
কোলে শিশুর নিথর দেহ, হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় ইরানের আশ্বাস
ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় দোষারোপ পরিহারের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়
সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১