Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ১২ জুলাই ২০২৬

স্থগিত থাকছে শুধু তিন দিনের পরীক্ষা

চট্টগ্রাম বোর্ড ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ড ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বন্যা ও দুর্যোগ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের সব পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলোও যথাসময়ে নেয়া হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলোও পূর্বঘোষণা অনুযায়ী স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। এসব স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।

এর আগে রোববার দুপুরে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি), শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে পরীক্ষা গ্রহণ বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কোনও এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হলে, সেসব পরীক্ষা পরবর্তীতে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সর্বশেষ সিদ্ধান্তে দেশের অধিকাংশ বোর্ডের পরীক্ষার্থীদের অনিশ্চয়তা দূর হলেও, বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আপাতত আগের সিদ্ধান্তই বহাল থাকলো। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং
সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
টানা বৃষ্টিতে পানির নিচে ঢাকা
কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
আলমারিতে বিষাক্ত সাপ: কামড়ে প্রাণ গেলো গৃহবধূর
চট্টগ্রাম বোর্ড ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা
কুয়েত-বাহরাইন-জর্ডানেে ইরানের একযোগে হামলা
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
বন্যার ভয়াবহতা বাড়ছে, এইচএসসি পরীক্ষা স্থগিত