Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনা চলছে। বিশেষ করে শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা কোন আসনে ভোট দেবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। তবে বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি সরাসরি ভোট দিতে পারবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকায় বসবাস করেন, যা ঢাকা ১১ আসনের অন্তর্ভুক্ত। একই আসনের ভোটার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। অন্যদিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাসকারী চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা ১৮ আসনের ভোটার হিসেবে ভোট দেওয়ার কথা রয়েছে।

অভিনেত্রী শবনম ফারিয়া ঢাকা ৮ আসনের ভোটার।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারকারাও সাধারণ ভোটারের মতো নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শীর্ষ সংবাদ:

ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা
নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া
জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ