Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ৯ নভেম্বর ২০২৫

নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা

নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার— এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত খাতে দাম বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, তবে যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া কিছুটা বেড়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ইউরিয়া ও টিএসপি সার আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে, পাশাপাশি সিদ্ধ চাল আমদানির উদ্যোগও নেয়া হয়েছে।

তার ভাষায়, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খাদ্যের দাম রাখাই এখন সরকারের মূল লক্ষ্য। সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি সন্তোষজনক।

বৈঠক শেষে ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে।

চলতি মৌসুমে সরকারের লক্ষ্য— ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা।

অর্থ উপদেষ্টা মনে করেন, কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি খাদ্য মজুত শক্তিশালী করতে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ