Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ১২ জুন ২০২৬

শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন-কে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় দেয়া শাওনের সাম্প্রতিক একটি পোস্ট জুলাই আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাবলিকে ঘিরে বিতর্কের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তাজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শাওনের আলোচিত মন্তব্য দুটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষাপটে করা হয়েছে। এর একটি নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা এবং অন্যটি একজন জুলাই আন্দোলনের কর্মীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগসংক্রান্ত একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত।

তাজুল ইসলাম লিখেছেন, 

দুটি ঘটনাই মারাত্মক ফৌজদারি ও আমলযোগ্য অপরাধ। অথচ এ ঘটনাগুলোর প্রেক্ষাপটে দেয়া পোস্টে তিনি আনন্দ প্রকাশ করেছেন। তার ফেসবুকজুড়ে জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের প্রচারণা দেখা যায়। তাই তাকে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

এর আগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে লেখেন, 

আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শশুরবাড়ি…।

একই পোস্টে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ঘটনাগুলো সম্পর্কে জানতে আগ্রহীদের সোশ্যাল মিডিয়ায় খোঁজ নেয়ার পরামর্শ দেন।

শাওনের ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই পোস্টটির ব্যাখ্যা জানতে চান, আবার অনেকে এর সমালোচনা করে প্রতিক্রিয়া জানান।

তবে এ বিষয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে নতুন কোনও ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় দেয়া ওই পোস্ট এবং তা ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়া নিয়ে অনলাইন অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে। এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর
কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়
স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন ছাড়ছেন রোগীরা
এক ঘণ্টার বিভ্রাটে অচল ফেসবুক-মেসেঞ্জার
রুদ্ধশ্বাস লড়াইয়ে চেকিয়াকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত জয়
‘নকল’ শাকিরা! উদ্বোধনী মঞ্চে রহস্যময় উপস্থিতি ঘিরে তোলপাড়
খুলনা সিটি মেডিক্যালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়