Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৫৯, ৯ মার্চ ২০২৬

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
প্রতীকি ছবি

দেশে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও হট্টগোল। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার খবরে অনেকেই আতঙ্কে আগেভাগেই তেল কিনতে ছুটছেন। এতে কিছু এলাকায় তেল কেনাবেচা নিয়ে বাকবিতণ্ডা ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এ সমস্যা মোকাবিলায় তরুণ প্রযুক্তিবিদ সজিব খান তৈরি করেছেন ‘তেল কই’ (Tel Koi) নামে একটি নতুন অ্যাপ। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে লাইনের দৈর্ঘ্য কত, এবং কোনো পাম্পে তেল শেষ হলে তার নোটিফিকেশনও পাবেন।

সজিব খান, যিনি ঢাকায় বসবাস করেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, বর্তমানে পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি জানান, ‘তেল কই’ মূলত ওয়েবভিত্তিক, তাই কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন যেকোনও ডিভাইসে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী পাম্পের তথ্য আপডেট করতে পারবেন, যাতে অন্যরা রিয়েল-টাইম সঠিক তথ্য পেতে পারেন।

এখন পর্যন্ত দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য অ্যাপে যুক্ত হয়েছে। সজিব খান আশা করেন, এ উদ্যোগ মানুষের সময় বাঁচাবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকটা কমাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’, পুলিশ থাকছে ক্লাসে
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা
মার্কিন নৌবাহিনীর জলদস্যুতা লাভজনক ব্যবসা: ট্রাম্প
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র