Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২২ মার্চ ২০২৬

সশস্ত্র ড্রোন ভূপাতিত করলো ইরান, বাড়ছে আকাশযুদ্ধের উত্তাপ

সশস্ত্র ড্রোন ভূপাতিত করলো ইরান, বাড়ছে আকাশযুদ্ধের উত্তাপ
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন প্রতিহত করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। রোববার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ মালিকানাধীন বলে দাবি করা ওই ড্রোনটি কোনও ধরনের হামলা চালানোর আগেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়।

ইরানি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের অন্তত ১২৭টি উন্নতমানের ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিভিন্ন মডেলের এসব ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশের সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, তেহরানের ওপর চলমান হামলার প্রেক্ষাপটে এ ড্রোন ভূপাতিতের ঘটনা ইরানের জন্য একটি প্রতীকী সামরিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন নতুন করে ইসরায়েলি বিমান হামলার ঘোষণা এসেছে, তখন এ ঘটনাটি পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, তারা ইরানের বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে। এর পরপরই তেহরানের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে আগুনের আভা দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

বর্তমানে তেহরানের আকাশজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি লড়াই তীব্র আকার ধারণ করেছে। ইরান দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে প্রতিটি অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, যদি সত্যিই বড় সংখ্যক ড্রোন ভূপাতিত হয়ে থাকে, তবে তা চলমান সংঘাতের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে এ দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই এখনও সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইসরায়েলে বড় হামলা ইরানের, নিহত ২০০’র বেশি
সশস্ত্র ড্রোন ভূপাতিত করলো ইরান, বাড়ছে আকাশযুদ্ধের উত্তাপ
কুমিল্লায় দুর্ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্ব অবহেলায় দুই গেটম্যান বরখাস্ত
ফেনীতে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
হরমুজ খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গ্যাস সংকটে থমকে ভারত, কাজ ফেলে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকরা
প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২
রাশিয়াজুড়ে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫