Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৪, ৬ মে ২০২৬

যশোরে ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা

যশোরে ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা
ছবি: সবার দেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ পৃথক অভিযানে  যশোরের অভয়নগরে  মাদক সেবন ও কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেন।

মঙ্গলবার (৫ মে) বিকালে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কোটা গ্রামের আসলাম খানের ছেলে সবুজ খান (২৮), গুয়াখোলা গ্রামের মৃত সাহাবুদ্দিন শেখের মেয়ে সখিনা বেগম (৫০), নওয়াপাড়া গ্রামের মরহুম আব্দুল খালেক হাওলাদারের ছেলে সান্টু হাওলাদার (৩৭), একই গ্রামের কলোনী মাদরাসা এলাকার মরহুম আব্দুল হান্নানের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও গুয়াখোলা গ্রামের সোহেল খার ছেলে রাসেল খা (২৬)।

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, কোটা, গুয়াখোলা ও নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অভয়নগর থানা পুলিশ পৃথকভাবে পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দ করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী পাঁচজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি
যশোরে ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী
এই দামি বালিশ জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
মার্কিন চুক্তি অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখুন: পররাষ্ট্রমন্ত্রী
‘এনসিপি বসন্ত’ চলমান
বিদ্যুতের দাম বাড়তে পারে ১৭-২১ শতাংশ
আমি হারিনি, পদত্যাগও করবো না: মমতা
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ
এক ইঞ্চি মাটিও ছাড়বো না: শুভেন্দুকে নাজিম উদ্দীন আলম
চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী উগ্রবাদী বিজেপির সহিংসতা
শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রবাসী পরিবারের আর্তনাদ