Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী হিসেবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। অথচ একই সময়ে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি তার ভেতরে লুকিয়ে ছিলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে শেখ হাসিনা তাদের আশ্বস্ত করতেন যে, নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে দেয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় রয়েছেন। স্বজনদের সামনে তার এমন আচরণ ছিলো অভিনয়ের অংশ।

তিনি বলেন, এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। তখন জনগণ বিষয়টি বুঝতে পারেনি। এখন পরিস্থিতি পাল্টেছে এবং গুমের ঘটনায় ভুক্তভোগী ও স্বজনদের বক্তব্য, সাক্ষ্য-প্রমাণসহ বিভিন্ন তথ্যের মাধ্যমে বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার হয়েছে।

স্পিকার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে অনেক বিষয়ই সামনে এসেছে। তার দাবি, শেখ হাসিনাই গুমের নির্দেশদাতা ছিলেন।

১৭ বছরের শাসনের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সময়ের কৃতকর্মের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। একইভাবে সাবেক প্রধান বিচারপতিও দেশ ছেড়ে পালিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যে ব্যক্তি গত ১৭ বছরে যে পদে ছিলেন, তাদের অনেকেই এখন দেশ ছেড়ে পালিয়েছেন।

তিনি আরও বলেন, ক্যান্টনমেন্টে ৬০০ পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন। পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের স্বার্থ হাসিল করতে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন-চাপরাশি পর্যন্ত অনেকে পালিয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন বলেন, সাবেক এ পুলিশ কর্মকর্তা কত বড় চোর, তা মানুষ দেখেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার জমি নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে লিখে নেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি বনাঞ্চল দখলেরও অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন স্পিকার। তার বাড়িঘর ও সম্পদের পরিমাণও সীমাহীন বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধেও সম্পদ অর্জনের অভিযোগ তোলেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিনা ভোটে তথাকথিত সংসদ সদস্য হওয়া ব্যক্তিদের অনেকেরই গ্রাম, ঢাকা ও বিদেশে বিপুল সম্পদ রয়েছে। রাজনীতি করার নামে তারা একের পর এক সম্পদ লুটপাট করে চলে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এসব কারণেই বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে। একের পর এক রাজনীতিবিদ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করে চলে যান বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ