Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ১১ জুলাই ২০২৬

আপডেট: ০০:০৬, ১১ জুলাই ২০২৬

সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলবো: হাসনাত

সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলবো: হাসনাত
ছবি: সবার দেশ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে কথা বলতে না দিলে তারা সংসদের বাইরে জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষীপুর জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।  

দেশের রাজনীতির প্রেক্ষাপটের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর পদক্ষেপ নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব থাকেন। তার দাবি, নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের অর্থায়নে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হওয়ায় নির্বাচনের পর ওই সিন্ডিকেটের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ অবস্থান নেন না। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পড়ে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন।

তিনি বলেন, আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার বলেন, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। কিন্তু এটা ভাবার কোনও কারণ নেই যে আমরা শুধু সংসদেই কথা বলবো। সংসদে যদি আমাদের কথা বলতে না দেয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে, জনগণের সামনে কথা বলবো। আমাদের কথা বলা থেকে দূরে রাখা যাবে না। ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ দলের অন্যান্য নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে
হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ
বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
আমি একা নই, আরও অনেক নারী ভুক্তভোগী: মাহি
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ক্ষোভে ৪ গাড়িতে আগুন
কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি
‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
সিলেট বিভাগে বন্যার শঙ্কা, প্লাবিত ৬০ গ্রাম
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
নুহাশ পল্লী জাতীয়ভাবে সংরক্ষণের দাবি
হাসিনার ‘দেশে ফেরার’ ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
বন্যায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলবো: হাসনাত