Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৫ মে ২০২৬

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।

বার্ষিক হালনাগাদের পর প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২২৫। আগের তুলনায় ১ পয়েন্ট বাড়িয়ে তারা পেছনে ফেলেছে শ্রীলংকাকে, যারা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে নবম স্থানে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের সংগ্রহ এখন ২৭৫ পয়েন্ট।

দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে থাকা অষ্ট্রেলিয়ার পয়েন্ট ২৫৮।

শীর্ষ সাত দলের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যন্ড। পঞ্চম স্থানে দক্ষিন আফ্রিকা (২৪৪ পয়েন্ট), ষষ্ঠ স্থানে পাকিস্তান (২৪০ পয়েন্ট) এবং সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট) রয়েছে।

আইসিসির বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে শতভাগ গুরুত্ব দেয়া হয়েছে। এর আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে হিসাব করা হয়েছে।

অন্যদিকে দশম স্থানে রয়েছে আফগানিস্তান, তাদের পয়েন্ট ২২০। একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।

এদিকে ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। তারা পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে, যারা বর্তমানে যথাক্রমে ১৪ ও ১৫ নম্বরে অবস্থান করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রবাসী পরিবারের আর্তনাদ
রাতেও বাড়ছে মেট্রোরেলের সময়, কমছে ট্রেনের ব্যবধান
বাংলাদেশে ক্যাম্পাস খুলতে চায় ইউনিভার্সিটি অব ক্যানবেরা
পশ্চিমবঙ্গে ‘পুশ ইন’ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
কোরবানির চামড়া ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
পিএসসিতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে
ঈদের ‘মালিক’-এ চমক, মিলা–প্রতীকের ‘গুলগুলি পিঠা’
কমলো সোনার দাম
‘শাপলা গণহত্যা’র নিরপেক্ষ তদন্ত কমিশন চান জামায়াত আমির
এমপি হলেন নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ
ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’কে ‘প্রজেক্ট ডেডলক’ বললো ইরান
‘শাপলা গণহত্যা’ দিবস আজ
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে