Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৮, ২৭ ডিসেম্বর ২০২৫

বিরল এ কীর্তি রেকর্ড গড়লেন ভুটানের সোনাম ইয়েশে

৭ রানে ৮ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

৭ রানে ৮ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট নেয়ার কীর্তি এতো দিন ছিলো বিরল। ইতিহাসে মাত্র দুবার এমন ঘটনা ঘটেছিলো। মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন। চলতি বছর বাহরাইনের হয়ে আলী দাউদ ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে সে তালিকায় যোগ দেন। এবার এ দুজনকেই ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে।

মিয়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী এ স্পিনার। এক ম্যাচে সর্বনিম্ন রান দিয়ে সর্বাধিক উইকেট নেয়ার এ কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলো।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ভুটানকে ব্যাটিংয়ে পাঠায় মিয়ানমার। শুরুতে কিছুটা চাপে থাকলেও ওপেনার নামগাং চেজায়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভুটান। তার ঝকঝকে ৫০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে দলটি।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে মিয়ানমার। কিন্তু সোনাম ইয়েশের ভয়ংকর স্পিন আক্রমণের সামনে তারা যেন দিশেহারা হয়ে পড়ে। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম চার বলেই তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। এখানেই শুরু হয় মিয়ানমারের ব্যাটিং ধস।

এরপর পঞ্চম ওভারে আবার আক্রমণে এসে আরও একটি উইকেট শিকার করেন সোনাম। ৭ ও ৯ নম্বর ওভারে ফিরে এসে দুই ওভারে দুটি করে উইকেট তুলে নিয়ে নিজের শিকার সংখ্যা নিয়ে যান আটে। তার ঘূর্ণির সামনে দাঁড়াতে না পেরে মিয়ানমারের পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ৪৫ রানে।

মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সেরা বোলিং ফিগারের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সোনাম ইয়েশে। তার এ অবিশ্বাস্য পারফরম্যান্স ভুটানের ক্রিকেট ইতিহাসেও এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ম্যাচে ভুটান সহজ জয় পেলেও আলোচনার কেন্দ্রে ছিলেন সোনাম ইয়েশেই। তার এ রেকর্ড শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সহযোগী দেশগুলোর ক্রিকেটের দ্রুত অগ্রগতিরও এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা