Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৪, ১২ জুলাই ২০২৬

আপডেট: ০৯:৫৮, ১২ জুলাই ২০২৬

সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস এক কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের কঠিন প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। এ জয়ে বিশ্বকাপের শেষ চারে উঠে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড এবং বলের দখল ও পাল্টা আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত রাখে। তাদের চেষ্টার ফল আসে ৬৭ মিনিটে, যখন দান এনদোয়ে সমতাসূচক গোল করে ম্যাচে নতুন উত্তেজনা ছড়িয়ে দেন। 

সমতায় ফেরার পর সুইজারল্যান্ড আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তবে ৭২ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। ভিএআর পর্যালোচনার পর ব্রিল এম্বোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। 

অতিরিক্ত সময়ের প্রথম ভাগে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। কিন্তু ১১২ মিনিটে বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেসের বাড়ানো বল থেকে অসাধারণ বাঁকানো শটে জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। এটি ছিলো এবারের বিশ্বকাপে আলভারেজের প্রথম গোল। 

গোল হজমের পর মরিয়া হয়ে আক্রমণে ওঠে সুইজারল্যান্ড। তবে সে সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজ তৃতীয় গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন মেসি ও তার সতীর্থরা। 

ম্যাচজুড়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে সাহসী লড়াই করেও শেষ পর্যন্ত ১০ জনের সুইজারল্যান্ডকে বিদায় নিতে হয় বিশ্বকাপ থেকে।

এ জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, যারা অন্য কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুয়েত-বাহরাইন-জর্ডানেে ইরানের একযোগে হামলা
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
বন্যার ভয়াবহতা বাড়ছে, এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে
হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ
বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
আমি একা নই, আরও অনেক নারী ভুক্তভোগী: মাহি
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ক্ষোভে ৪ গাড়িতে আগুন
কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি
‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
সিলেট বিভাগে বন্যার শঙ্কা, প্লাবিত ৬০ গ্রাম