Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ৮ আগস্ট ২০২৬

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলে তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তবে এখনই দেশে ফেরা সম্ভব না হলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাকিব।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাবেক এ অলরাউন্ডার। এরপর থেকে তিনি জাতীয় দলের বাইরেও রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকারের পক্ষ থেকে যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়, তবে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং যা কিছু করা দরকার তা করতে প্রস্তুত। কারণ আমি জানি, আমি কোনও অন্যায় করিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে দণ্ডপ্রাপ্ত হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। সম্প্রতি তিনি চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন এবং বিচারের মুখোমুখি হওয়ারও ঘোষণা দিয়েছেন।

এ প্রসঙ্গে সাকিব বলেন, যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন।

তার ভাষায়, 

ক্যাপ্টেন (শেখ হাসিনা) যা বলবেন, আমরা সেটাই অনুসরণ করবো। আমার মনে হয়, উনারাই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তাদের দেয়া নির্দেশনাই আমরা মেনে চলবো।

সাকিব আরও ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে সরে আসার সুযোগ তিনি দেখছেন না।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসানও। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন