Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২, ২২ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশ মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

দিল্লিতে বাংলাদেশ মিশনে ভিসা কার্যক্রম স্থগিত
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের ভিসা কার্যক্রম ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশন থেকে দেয়া এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

হাইমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিশনের সামনে উদ্ভূত ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এবং নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে মিশন কর্তৃপক্ষ।

ঘটনার নেপথ্যে জানা গেছে, গত ২০ ও ২১ ডিসেম্বর দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র একদল সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা হাইকমিশনের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশি নাগরিকদের ভারত ছাড়ার হুমকি দেয়। এমনকি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

দিল্লির এ উত্তপ্ত পরিস্থিতির পাশাপাশি গত রোববার (২১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে একদল উগ্রপন্থী হামলা চালিয়ে ভাঙচুর করে। এসব ধারাবাহিক ঘটনায় মিশনে কর্মরত কর্মকর্তাদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দিল্লির এ পরিস্থিতির সমালোচনা করে বলেছেন, কূটনৈতিক এলাকায় উগ্রপন্থীদের এমন জমায়েত এবং হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কনসুলার সেবা বন্ধ রাখার এ সিদ্ধান্ত বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য