Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ১৭ জানুয়ারি ২০২৬

ভিসা জটিলতায় আইসিসির এক কর্মকর্তা ঢাকায় আসছেন

ভিসা জটিলতায় আইসিসির এক কর্মকর্তা ঢাকায় আসছেন
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই ঢাকায় আসার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধির। তবে শেষ পর্যন্ত একজনই বাংলাদেশে আসছেন। আইসিসির একজন ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা না পাওয়ায় সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আইসিসির অ্যান্টি করাপশন ও সিকিউরিটি বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একমাত্র প্রতিনিধি হিসেবে আজ ১৭ জানুয়ারি ঢাকায় আসছেন। এ সফরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনার সম্ভাবনা রয়েছে।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ, মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে। এরপর ভেন্যু পরিবর্তনের দাবিও তোলে বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে আইসিসিকে নিজেদের অবস্থান জানায় বোর্ড।

এরপর বিসিবি ও আইসিসির মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হলেও এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির অনড় অবস্থানের কথাই শোনা যাচ্ছে। এ প্রেক্ষাপটেই ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন আইসিসির প্রতিনিধি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।

এ বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, এটা শুধু বিসিবির সঙ্গে বৈঠক হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমি জানি, আইসিসির প্রতিনিধি কাল আসছেন। বিষয়টি সভাপতি সাহেবই ভালো জানেন। সভাপতি ও সহ-সভাপতিরা বৈঠকে বসবেন। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে একটা ভালো সমাধান আসবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অবস্থান, নিরাপত্তা শঙ্কা এবং ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়ে এ বৈঠক কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন