Sobar Desh | সবার দেশ কামাল সরকার, টরন্টো, কানাডা থেকে

প্রকাশিত: ০০:১০, ৬ জুন ২০২৬

বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?

বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬ আয়োজনকারী তিন দেশের একটি হলো ক্যানাডা। আগামী ১১ই জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে ৪০দিন ব্যাপী টুর্নামেন্টের শুরু হলেও ক্যানাডা বনাম বসনিয়া হার্জিগোভিনার ম্যাচটি হবে পরদিন ১২ই জুন টরোন্টোর ডাউনটাউন বিএমও ফিল্ডে। 

বি গ্রূপে ক্যানাডার সাথে বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ডের মত শক্তিশালী দলগুলো খেলবে। বিশ্বকাপ আঙ্গিনায় অতীত বিবেচনায় ক্যানাডা একটি দূর্বল দল হলেও এবারে অন্যতম স্বাগতিক দল হিসেবে গ্রূপের অন্যান্য দলের জন্য মাথাব্যাথার অনেক কারণ রয়েছে।  এবারে ক্যানাডার স্কোয়াডে প্রতিষ্ঠিত নিয়মিত ইউরোপীয় ক্লাবগুলোর তারকা খেলোয়াড় এবং উঠতি দেশীয় প্রতিভার সংমিশ্রণ রয়েছে। 

দেখার মতো পাঁচজন মূল খেলোয়াড় হলেন দলীয় অধিনায়ক আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জোনাথন ডেভিড (জুভেন্টাস), স্টিফেন ইউসটাকিও (এফসি পোর্তো), ইসমায়েল কোনে (সাসুওলো) এবং মোয়েস বোম্বিটো (ওজিসি নাইস)। 

প্রতিটি খেলোয়াড় ক্যানাডার জন্য যে কারণে গুরুত্বপূর্ণ - 

১) আলফোনসো ডেভিস (ডিফেন্ডার, বায়ার্ন মিউনিখ) ভূমিকা: অধিনায়ক এবং অবিসংবাদিত তারকা। লেফট-ব্যাক বা পুশ আপ উইং, তার বিশ্বমানের গতি এবং অভিজাত ট্রানজিশন ডিফেন্ডিং টিমের শক্তিমাত্রা বাড়িয়ে দেয়। ক্ষিপ্র গতির আলফোনসো ক্যানাডার মূল সম্পদ, টিমের সবচেয়ে সিনিয়র ও অনেকটা কোচের ভূমিকা পালন করে থাকেন। তবে আলফোন্সোকে নিয়ে কোচ মার্শ কিছুটা চিন্তিত কারণ প্রায় আট মাস ধরে হাঁটুর লিগামেন্টে জটিল সমস্যায় ভুগছেন তিনি।  

২) জনাথন ডেভিড (ফরোয়ার্ড, জুভেন্টাস) ভূমিকা: ভয়ঙ্কর ফিনিশার। কানাডার প্রাথমিক আক্রমণাত্মক হুমকি।  খেলার যেকোনও মিনিটেই তিনি আচমকা জ্বলসে উঠতে পারেন এবং দলের জন্য সুখবর বয়ে আনতে পারেন। এজন্য বিপরীত দলগুলো তাকে সারাক্ষণ পাহাড়ায় রাখবেন যা তার অতীত খেলা থেকে দৃশ্যমান। 

৩) স্টিফেন ইউস্টাকিও (মিডফিল্ডার, এফসি পোর্তো) ভূমিকা: মিডফিল্ড জেনারেল। ইউস্টাকিও উচ্চ ফুটবল আইকিউ সম্পন্ন খেলোয়াড়, টেম্পো কন্ট্রোল বা ঠান্ডা মাথার খেলোয়াড়। শীর্ষ-স্তরের বিরোধীদের বিরুদ্ধে কাঠামোগতভাবে শক্তিশালী রাখার জন্য ক্যানাডাকে প্রয়োজনীয় কৌশলগত শৃঙ্খলা প্রদানকারী খেলোয়াড় তিনি।

৪) ইসমায়েল কোনে (মিডফিল্ডার, সাসুওলো) ভূমিকা: গতিশীল প্লে-মেকার। তার দৈহিক সক্ষমতা এবং সৃজনশীল বল বহন ও ট্যাকলের জন্য ইসমায়েলের বিকল্প বলতে তিনি নিজেই। তরুণ এ মিডফিল্ডার প্রতিপক্ষের লাইন ভেঙ্গে আচমকা ঢুকে পড়া এবং পাল্টা আক্রমণে সূচনা করতে পারদর্শী।

৫) ময়েস বোম্বিটো (ডিফেন্ডার, OGC নাইস) ভূমিকা: প্রতিরক্ষামূলক অ্যাঙ্কর। স্কোয়াডের সবচেয়ে বিখ্যাত খেলোয়াড় এবং নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক হিসেবে বিবেচিত। বিপরীত দলের বিপজ্জনক আক্রমণকে নিমিষেই থামিয়ে দিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শাণিয়ে দলকে পূর্ণরূপে রিকোভার করেন ময়েস। 

ক্যানাডার নির্ভরযোগ্য তিনজন গোলরক্ষক ডেইন, ম্যাক্সিম ও ওয়েন সকলেই যুক্তরাষ্ট্রের নামী দামী ক্লাবগুলোতে খেলেন। শেষ পর্যন্ত প্রথম একাদশে কাকে ডাকবেন সেটি কেবল কোচ মার্শ ছাড়া কেউ জানেন না। মিডফিল্ড ও সম্মুখ আক্রমণে দুই ডজনের তালিকা থেকে কারা খেলবেন তাও রহস্য হয়ে রইলো। 

ক্যানাডিয়ান দর্শকগণ নিজ দেশের খেলা দেখতে মুখিয়ে আছেন। দক্ষিণ এশিয়ান তথা বাংলাদেশী ক্যানাডিয়ানদের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানী, ইতালী, পর্তুগাল ও স্পেনের সমর্থক থাকলেও ক্যানাডার প্রতি তাদের সমর্থন, ভালবাসা ও শুভকামনা রয়েছে। খুব বড় বেশি প্রত্যাশায় বিভোর না হলেও এবারের বিশ্বকাপে এক বা একাধিক ম্যাচে জয় দেখতে চান স্থানীয় ক্যানাডিয়ানরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২
রোহিঙ্গা ক্যাম্পে জাল এনআইডি-পাসপোর্ট চক্রের বিস্তার
বিশ্বকাপের আড়ালে মেক্সিকোয় মানবপাচার ও যৌন বাণিজ্যের বিস্তার
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ভারতের নতুন ‘পুশইন’ চেষ্টা: ৪ সীমান্তে আটকা ৮৮ জন
বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
ইরান ইস্যুতে রিপাবলিকানদের বিভাজন, ট্রাম্পের জন্য বড় ধাক্কা
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি