Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৪ আগস্ট ২০২৬

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

রাজস্ব আহরণে গতি বাড়ানো এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো জাতীয় রাজস্ব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৮ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলন সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে এনবিআর। এ লক্ষ্যে স্থান নির্বাচন, সাজসজ্জা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অতিথি তালিকা প্রণয়ন, অভ্যর্থনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এছাড়া সম্মেলনের সার্বিক তদারকির জন্য ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কর পরিদর্শন পরিদফতরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।

এনবিআরের কর্মকর্তারা জানান, সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে রাজস্ব আদায়ের গতি বৃদ্ধি, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করা এবং রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর করা। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনবিআরের নতুন চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা, সংস্কার কার্যক্রম এবং রাজস্ব আহরণ বৃদ্ধির কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এবারের সম্মেলনে প্রায় এক হাজার ৫০০ অতিথির অংশগ্রহণের কথা রয়েছে। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে ২০২৩ সালে কর ও কাস্টমস ক্যাডারের দাবির পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওই সম্মেলনে এনবিআরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভ্যাট, শুল্ক ও আয়কর বিষয়ে পৃথক সেমিনার, তথ্য বুথ এবং দেশের রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে ‘রেভিনিউ মিউজিয়াম’ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিলো।

এনবিআরের কর্মকর্তাদের প্রত্যাশা, দ্বিতীয় রাজস্ব সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি হবে এবং সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি