Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৩, ২২ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে বিশ্লেষকদের তীব্র প্রশ্ন

নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!

নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’ ঘিরে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, যুদ্ধের কৌশল ও জনমত ব্যবস্থাপনায় এবার আগের মতো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তিনি।

বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এখন এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছে যেখানে ট্রাম্পের সামনে সুস্পষ্ট কোনও পথ খোলা নেই। যুদ্ধ শুরু করলেও এর শেষ কোথায়— সে প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছে না হোয়াইট হাউস।

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্প কার্যত নিজেই একটি ‘যুদ্ধ-ফাঁদে’ আটকে গেছেন। তার মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া এখন তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

একই ধরনের মন্তব্য করেছেন আফগানিস্তান ও তুরস্কে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বাস। তিনি বলেন, ইরান এ সংঘাতকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে নেবে— এ বিষয়টি ট্রাম্প প্রশাসন সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। যুদ্ধের সম্ভাব্য জটিলতা বা ভিন্নমুখী পরিস্থিতি নিয়ে যথেষ্ট প্রস্তুতিও ছিল না বলেই মনে করেন তিনি।

ওয়াশিংটনভিত্তিক কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান Global Situation Room-এর প্রধান ব্রেট ব্রুয়েন মনে করেন, ট্রাম্প বরাবরের মতো সংবাদ শিরোনাম নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এবার তা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, কেন দেশকে যুদ্ধের দিকে নেয়া হলো এবং এর পরবর্তী ধাপ কী— সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছেন না প্রেসিডেন্ট।

সব মিলিয়ে ‘অপারেশন এপিক ফিউরি’ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শুধু আন্তর্জাতিক মহলই নয়, যুক্তরাষ্ট্রের ভেতরেও এ যুদ্ধের কৌশল ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের জন্য সামনে পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুদানের হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত ৬৪
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০
ইসরায়েলে বড় হামলা ইরানের, নিহত ২০০’র বেশি
সশস্ত্র ড্রোন ভূপাতিত করলো ইরান, বাড়ছে আকাশযুদ্ধের উত্তাপ
কুমিল্লায় দুর্ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্ব অবহেলায় দুই গেটম্যান বরখাস্ত
ফেনীতে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
হরমুজ খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গ্যাস সংকটে থমকে ভারত, কাজ ফেলে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকরা
প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২
রাশিয়াজুড়ে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান