Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ২৬ এপ্রিল ২০২৬

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
ছবি: সবার দেশ

বেনাপোল পোর্ট থানা এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। ওইদিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তাসলিমা খাতুন ও মায়ের সঙ্গে বসবাস করতেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

পরদিন ২৩ এপ্রিল সকালে সোশ্যাল মিডিয়ায় একটি লাশ উদ্ধারের খবর দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। 

প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও শ্বাসরোধের আলামত দেখে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে স্ত্রী তাসলিমা খাতুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়: সংসদে হুমাম কাদের চৌধুরী
জরুরি সেবায় আর থাকছে না তেলের রেশনিং: প্রধানমন্ত্রী
এ মাসেই গ্রিডে যুক্ত হচ্ছে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পরীক্ষা কক্ষে ফ্যান খুলে পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী
১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ হামলার হুঁশিয়ারি ইরানের
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আতঙ্কে দেশ
ঢাবি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে শিক্ষক-সহপাঠী হেফাজতে
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল
‘অতিথি’ সেজে ট্রাম্পকে হত্যার টার্গেট—আটক শিক্ষক অ্যালেন
বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু ১২ মে
মাদুরোর পক্ষে রায় দিলো নিউ ইয়র্ক আদালত
শিরোপার দোরগোড়ায় বার্সেলোনা
হোয়াইট হাউসের নৈশভোজে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প
নোয়াখালীতে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার
দুই মাসেই সরকারের জনপ্রিয়তা তলানিতে: নাহিদ ইসলাম