Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ৮ জুলাই ২০২৫

গ্রেফতার ১

টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়

টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক গড়ে ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল, শারীরিক শোষণ ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে পরিচয় হয় শোয়াইবের। এরপর IMO অ্যাপে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ব্যক্তিগত মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে অভিযুক্ত। পরে ওই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং আট লাখ টাকা আদায় করে নেয়।

ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত IMO-তে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম রামপুরা থানায় (মামলা নম্বর ২৭, তারিখ ২৩/০৬/২০২৫) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা দায়ের করেন।

এ মামলার পরিপ্রেক্ষিতে ৭ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর ৮৭, ডিআইটি রোড, মালিবাগ থেকে মো. শোয়াইবকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বশির আহামদ ও মাতার নাম তাকওয়া বেগম।

সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা