Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৮, ১৭ নভেম্বর ২০২৫

টানটান উত্তেজনায় থমথমে এলাকা

ধানমণ্ডি ৩২ ভাঙার বুলডোজার রুখে দিলো সেনাবাহিনী

ধানমণ্ডি ৩২ ভাঙার বুলডোজার রুখে দিলো সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ধানমণ্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা চালালে তা আটকে দিয়েছে সেনাবাহিনী। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটে এ ঘটনাটি। সেনা সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন—দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি পরিচালনার কোনও অনুমতি নেই।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ট্রাকে করে বুলডোজার দুটি ধানমণ্ডি ৩২-এর দিকে আনা হয়। ট্রাকের ওপরে থাকা কয়েকজন তরুণ ‘জুলাই গণঅভ্যুত্থান’–সংশ্লিষ্ট স্লোগান দিতে থাকেন। মুহূর্তেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা ঘিরে দ্রুত সেনা মোতায়েন করা হয়। সেনা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুলডোজারগুলোকে অগ্রসর হতে বাধা দেন। পরে বুলডোজারসহ ট্রাকটি এলাকা ত্যাগ করে।

এসময় জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দেয়া নাহিদ হাসান নাঈম সাংবাদিকদের বলেন,
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম যখন বক্তব্য দেয়, তখনই আমরা ধানমণ্ডি ৩২ ভাঙার প্রতীকী উদ্যোগ নিয়েছিলাম। তখন পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারিনি। আজ রায় ঘোষণার মধ্য দিয়ে আমরা আশা করি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি ধূলিসাৎ হয়ে যাবে।

সেনাবাহিনীর হস্তক্ষেপে বড় ধরনের অস্থিরতা এড়ানো গেলেও এলাকা এখনও উত্তেজনাপূর্ণ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য