Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৪৯, ২৬ ডিসেম্বর ২০২৫

শাহবাগ অবরোধে অটল ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ব্লকেডের ঘোষণা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ব্লকেডের ঘোষণা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগে অবরোধ কর্মসূচির মধ্যে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। খুনিদের গ্রেফতার না করা হলে এ আন্দোলন আরও বিস্তৃত হবে। প্রয়োজনে রাত্রিযাপনের প্রস্তুতিও নেয়া হয়েছে। আমরা আর ঘরে ফিরে যাবো না।

শাহবাগ অবরোধে শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাই নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগে এসে অবস্থান নেয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। একই সঙ্গে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

অবরোধ চলাকালে শাহবাগ এলাকায় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। স্লোগানের মধ্যে ছিলো— ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

হাদির মৃত্যুর পর থেকে বিচার দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা বলছেন, এ আন্দোলন কোনও ব্যক্তি বা সংগঠনের নয়, এটি ন্যায়বিচারের লড়াই। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার