Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫

জামায়াত আমিরের উদ্বেগ

হাদি হত্যার বিচারে ব্যর্থতার খেসারত দিল সিয়াম

হাদি হত্যার বিচারে ব্যর্থতার খেসারত দিল সিয়াম
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক তরুণ নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির তার পোস্টে নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি এ হত্যাকাণ্ডকে পূর্ববর্তী আরেকটি চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে তুলনা করে লিখেন:

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি প্রশাসনকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং একই সঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ করেন।

ঘটনার প্রেক্ষাপট

বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার মোড় এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটি শক্তিশালী ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় লাগলে বিস্ফোরণে তার মাথার খুলি উড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। সিয়াম স্থানীয় একটি ‘মোটরকার ডেকোরেশন’ দোকানে কাজ করতেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিকল্পিত ধারাবাহিক নাশকতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারে প্রশাসনের দীর্ঘসূত্রতা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা চলছে, যার প্রতিধ্বনি পাওয়া গেল জামায়াত আমিরের এ বক্তব্যেও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য