Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুক পেজ থেকে লাইভে সদস্যসচিব জাবের

৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের 

৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের 
ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘে চিঠি পাঠাবে—এমন ঘোষণার পর ওই তারিখ পর্যন্ত সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

লাইভ বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, সাধারণ জনগণকে তারা অনুরোধ করছেন ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধারণ করতে। সরকারের পক্ষ থেকে যেহেতু স্পষ্টভাবে বলা হয়েছে যে, ওই দিন জাতিসংঘে চিঠি পাঠানো হবে, তাই তার আগে চিঠির বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশ করা জরুরি। তিনি বলেন, কী লেখা হচ্ছে তা না দেখিয়ে কোনও ধরনের ছলচাতুরীমূলক চিঠি পাঠানো চলবে না এবং এটি নিশ্চিত করা তাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ড. মুহাম্মদ ইউনূসের কাছে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবিতে তারা গতকাল থেকে তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন। এ সময় হাদির স্ত্রী ও সন্তানসহ আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টা করছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে আগ্রহ বা স্বাচ্ছন্দ্য দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশি হামলার প্রসঙ্গ টেনে আব্দুল্লাহ আল জাবের বলেন, পুলিশের কিছু সদস্য অতর্কিত হামলা চালিয়ে আন্দোলনকারীদের রক্তাক্ত করেছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

তিনি অভিযোগ করেন, হামলায় অংশ নেয়া অধিকাংশ পুলিশ সদস্যের নেমপ্লেট ছিলো না এবং তারা মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন। এ ধরনের ঘটনা ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলেও দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, যমুনা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কি সে সময়কার আচরণই পুনরাবৃত্তি করছে—তা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা