Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন
ছবি: সবার দেশ

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ সেনবাগ উপজেলার বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১-এর লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত ।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইফতারে বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় খ্রিষ্টান ফুটবলারের
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচি
মার্কিন পোশাক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান
টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ
বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে
থানায় ধর্ষণ চেষ্ঠা মামলা না নেয়ায় নারীর আত্নহত্যার চেষ্ঠা
সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদ অচল হবে: নাহিদ
সেনাবাহিনীর শীর্ষ ছয় পদে রদবদল
অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে মানববন্ধনে বিএনপির বাধা
জামিন পেয়েই বাদীকে মারধর করলেন নোবেল
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার
দোকানে ঢুকলো তেলবাহী লরি: বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন
পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে অভিযান
প্রায় ১০ লাখ হ্যাঁ ভোট বাতিল
ফেব্রুয়ারির ২৫ দিনেই রেমিট্যান্স রেকর্ড ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ
অনলাইন পোর্টাল ও আইপি টিভি আসছে একক নীতিমালায়